
চলছে বৈশাখ। আর কদিন পর শুরু হবে মধু মাস জ্যৈষ্ঠ। মধু মাসে রসাল ফলের কদর সব জায়গায় বেশি। পাহাড়ি ফল হলে তো কথাই নেই! পাহাড়ে চাষ হচ্ছে কাঁঠাল। সুমিষ্ট পাহাড়ি এ কাঁঠাল সমতলেও রয়েছে চাহিদা।
খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় আম, লিচুর পাশাপাশি কাঁঠাল উৎপাদন কম নয়। বিশেষ করে জেলার মানিকছড়ি, গুইমারা, রামগড়, মাটিরাঙ্গা, দীঘিনালা, পানছড়ি উপজেলায় কাঁঠাল উৎপাদনে রেকর্ড রয়েছে। আর এসব উপজেলায় উৎপাদিত কাঁঠাল বেচাকেনার জমজমাট হাট দীঘিনালা, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ির তিনটহরী ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারে।
কাঁঠালের মৌসুম আসার আগেই এখানকার স্থানীয় পাইকারেরা আগেভাগে বাগান কিনে পরিচর্চা করেন। গাছের ৫০ থেকে ৬০ শতাংশ ফল পরিপক্ব হওয়ামাত্রই বেশি দামের আশায় বাজারে কাঁঠাল বেচা শুরু করেন। উল্লেখিত বাজারগুলোতে বর্তমান সময়ে দৈনিক গড়ে ৩০-৩৫ ট্রাক কাঁঠাল সমতলে যাচ্ছে।
মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী মো. বাবলু মিয়া বলেন, মাটিরাঙ্গা উপজেলার আট ইউনিয়নে প্রচুর পরিমাণ কাঁঠালের চাষ হয়। পুরো মৌসুমে এখান থেকে দৈনিক ১০০ ট্রাক কাঁঠাল সমতলে যায়।
গুইমারা উপজেলার প্রান্তিক কৃষক মং মং মারমা আজকের পত্রিকাকে বলেন, এই জনপদের লোকজনের কাঁঠাল ও কলা চাষই আয়-রোজগারের উৎস।
এখানকার প্রবীণ সংবাদকর্মী মো. নুরুল আলম বলেন, কাঁঠাল উৎপাদন ও বাজারজাতে গুইমারার ঐতিহ্য রয়েছে। এখানে এখনো দৈনিক ১০-১২ ট্রাক কাঁঠাল সমতলে যায়।
ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারের কাঁঠাল ব্যবসায়ী মো. আবদুল মতিন বলেন, এই বাজার সমতল এলাকায় হলেও এখানে বসে পাহাড়ি এলাকার রসাল ফলের জমজমাট আসর! পুরো মৌসুমে এখান থেকে দৈনিক ৯০-১০০ ট্রাক কাঁঠাল সমতলে যায়।
খাগড়াছড়ি জেলার আরেকটি বড় ও গুরুত্বপূর্ণ বাজার তিনটহরী বাজার। এই বাজারে উপজেলার পাশাপাশি লক্ষ্মীছড়ি উপজেলার উৎপাদিত কাঁঠালও বেচাকেনা হয়।
আজ শুক্রবার সকালে বাজারে গিয়ে দেখা গেছে ছয়টি ট্রাকে কাঁঠাল লোড দেওয়া হচ্ছে। এ সময় পাইকার মো. ইউছুফ মিয়া বলেন, ‘বর্তমানে এখানে ৬০ থেকে ৬৫ টাকায় আমরা কাঁঠাল কিনে নিচ্ছি।’
সমতলের বর্তমান কাঁঠালের বাজারদর সম্পর্কে তিনি বলেন, কাঁচা ফলের বাজারের ঠিক নেই। আজ ভালো, কাল কম। তবে এখন গড়ে ১২০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মানিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা (অ. দা) ওঙ্কার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, পাহাড়ের রসাল ফল সমতলে কদর বেশি। কাঁঠালের মৌসুমে জেলার ৫-৬টি বাজার থেকে প্রতিদিন প্রায় ২০০ ট্রাক কাঁঠাল সমতলে যায়। আর এখন ৩০-৩৫ ট্রাক কাঁঠাল সমতলে যায়। তবে এখানকার ফল অনেক সুস্বাদু।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে