
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের অঙ্গসংগঠন ‘গণতান্ত্রিক যুব ফোরাম’–এর সদস্য খুকু চাকমা (৩৪) নিহত হয়েছেন। খুকু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন। তিনি কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।
আজ রোববার (২৭ জুলাই) বেলা ৩টার দিকে পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, নিহত খুকু চাকমা উগুদোছড়ি গ্রামে তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে পিকলু চাকমার নেতৃত্বে জনসংহতি সমিতির (জেএসএস, সন্তু গ্রুপ) ২০ জনের একটি সশস্ত্র দল তাঁর ওপর গুলি চালায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে খুকু চাকমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা তাঁকে জীবিত অবস্থায় তুলে নিয়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে।
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা এই ঘটনার জন্য জেএসএসকে (সন্তু লারমা গ্রুপ) দায়ী করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হামলা ছিল পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
নিহত ব্যক্তির লাশ উদ্ধারের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে