
ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে আহত নাসির উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নাসির উদ্দিন মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের লুৎফর মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ১৭ তারিখ রাত ৮টার দিকে মহেশপুর উপজেলার লড়াইঘাট বিওপিসংলগ্ন এলাকা দিয়ে নাসির, সোহাগ ও রিপন নামের তিনজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁরা ‘ধুড়’ (বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে পাচার) নিয়ে সীমান্ত পেরিয়ে যাচ্ছিলেন।
ভারতের পাখিউড়া বিএসএফ ক্যাম্পের সদস্যদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তির একপর্যায়ে বিএসএফ সদস্যরা ছররা গুলি ছোড়েন। এতে নাসিরের বুক, পেট ও পায়ে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। সোহাগ ও রিপন সামান্য আহত হন।
পরে স্বজনেরা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে নাসিরকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সীমান্তে বিএসএফের ছররা গুলিতে আহত নাসিরের মৃত্যু হয়েছে।

রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সায়েদাবাদ বাস টার্মিনাল ও গুলিস্তান এলাকায় দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে অবৈধ বাস কাউন্টার সিলগালা, ফুটপাত দখলমুক্ত...
২ ঘণ্টা আগে
কর্মস্থল খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলেও সেখানে তাঁকে পাওয়া যায় না। তাঁকে পাওয়া যায় টাঙ্গাইল জেলার মধুপুর ও ধনবাড়ী উপজেলার বিভিন্ন ক্লিনিকে। সিজারিয়ান অপারেশন থেকে শুরু করে সব জটিল অপারেশনে অ্যানেসথেটিস্টের (অবেদনবিদ) দায়িত্ব পালন করে থাকেন তিনি।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ও তিনতলা ভবনগুলো যেন শিশুশিক্ষার্থীদের জন্য ‘মরণ ফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে। স্কুল ভবনের গ্রিল ছাড়া বারান্দা এবং ছাদে শিক্ষার্থীদের অবাধ বিচরণ দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। গত ৭ মাসে জেলার দুটি স্কুল ভবন থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
৩ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদে এখন উৎসবের আমেজ। পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসুক-সাংগ্রাই-বিজু-বিহু উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে...
৩ ঘণ্টা আগে