ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল দুজনকে জাল টাকা বহনের দায়ে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী নূপুর বেগম (৩৫) এবং ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার ওয়াজেদ খলিফার ছেলে জসিম খলিফা (৩৬)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ২টায় ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আক্কাস সিকদার।
ঝালকাঠি জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মাহেব হোসেন জানান, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বেলা ৩টায় ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি রোড বিএডিসি অফিসের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। এ সময় ১ হাজার টাকার ১৯৬টি নোট, ৫০০ টাকার ২০০টি নোট এবং ২০০ টাকার ৫টি নোটসহ মোট ২ লাখ ৯৭ হাজার টাকা জাল টাকার জব্দ করা হয়।
এরপর এসআই সুবর্ণ চন্দ্র দে বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ৮ জুন উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান দুজনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতার আইনের ২৫(এ) ধারায় অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানিতে আদালত আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে রায় দেন।
রায় ঘোষণার সময় নূপুর বেগম আদালতে উপস্থিত ছিলেন, আর জসিম খলিফা জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, তাঁদের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে