
ঝালকাঠি-বরিশাল মহাসড়কে বাস মালিক সমিতির চেকপোস্টের নামে সাধারণ যাত্রী ও চালকদের হয়রানি, মারধর, গাড়ি ভাঙচুরের প্রতিবাদে এবং অবৈধ চেকপোস্ট উচ্ছেদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে মাহেন্দ্র, সিএনজি ও থ্রি হুলাইর চালক সমিতি, ঝালকাঠি জেলার সভাপতি কামাল হোসেন হাওলাদারের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঝালকাঠি-বরিশাল সড়কে দীর্ঘদিন ধরে সিএনজি ও মাহিন্দ্র চলাচল করছে। সম্প্রতি ষাটপাকিয়া ও ভৈরবপাশা এলাকায় বাস মালিক সমিতির নামে কিছু ব্যক্তি চেকপোস্ট বসিয়ে চালকদের হয়রানি, মারধর, গালাগাল ও গাড়ি ভাঙচুর করছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে এবং রোগীবাহী গাড়ি চলাচলেও বাধা দেওয়া হচ্ছে। এতে চালকেরা চরম নিরাপত্তাহীনতা ও আর্থিক সংকটে পড়েছেন। আগে তিনবার ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাস মালিক সমিতির লোকজন তাদের গাড়ি নিয়ে রাস্তায় দেখলেই হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে। বক্তারা এ বিষয়ে সমাধানে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে তাদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে তাদের অভিযোগগুলো লিখিতভাবে দাখিল করে।

উল্লেখ্য, ঝালকাঠি-বরিশাল বাস মালিক সমিতির অবৈধ চেকপোস্ট বন্ধের দাবিতে কোনো প্রতিবাদ জানালেই তারা বাস ধর্মঘটের ডাক দিয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে