
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাসচাপায় এক নারী ও তাঁর শিশুসন্তান নিহত হয়েছে। বাসটি পথচারীদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো বানিয়াচং উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও তাঁদের চার বছরের ছেলে তৌকির আহমেদ।
পুলিশ জানিয়েছে, অসুস্থ আত্মীয়কে দেখতে সৈয়দ আলী পরিবারসহ নবীগঞ্জ উপজেলার সুনারু গ্রামে যাচ্ছিলেন। তাঁরা সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি বাস মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের যাত্রীসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনারপুর কলেজের সামনের সড়কে প্রায় দুর্ঘটনা ঘটে। এখানে একটি জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবি দীর্ঘদিনের হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা।

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
১৮ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
২২ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
১ ঘণ্টা আগে