
হবিগঞ্জের লাখাই উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ওষুধ সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রতিদিন প্রায় ৫০০ রোগী সেবা নিতে আসে। বিশেষ করে উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ ও ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগীদের জন্য নিবেদিত এনসিডি কর্নারে প্রায় ১২০০ রোগী নিবন্ধিত থাকলেও বর্তমানে ওষুধ সংকটের কারণে তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন, এইচপি এনএসপির চতুর্থ পর্যায়ের ওষুধ সরবরাহ শেষ হয়েছে গত ৩০ জুন। বর্তমানে পঞ্চম পর্যায় শুরু হলেও এখন পর্যন্ত ওষুধ সরবরাহ করা হয়নি। ফলে প্রতিনিয়ত রোগীদের অভিযোগ ও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তিনি আরও বলেন, জনবল সংকটের কারণে ৫০ শয্যার হাসপাতালটি কার্যত ৩১ শয্যায় সেবা দিচ্ছে। এখানে একজন মাত্র চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা পরিচালিত হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
সরেজমিনে কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওষুধের জন্য তাঁরা নিয়মিত এই কমপ্লেক্সে আসেন। কিন্তু কয়েক মাস ধরে অনেক ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। অনেকেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ওষুধ থাকলেও তাদের দেওয়া হচ্ছে না। এ অবস্থায় রোগীরা দ্রুত ওষুধ সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও পরিধি বৃদ্ধির পাশাপাশি জরুরি ভিত্তিতে ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া না হলে স্থানীয় জনস্বাস্থ্যের জন্য এটি বড় সংকট হিসেবে দাঁড়াবে বলে আশঙ্কা এলাকাবাসীর।
এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘চিকিৎসক সংকটের বিষয়ে আমরা বারবার মন্ত্রণালয়ে চিঠি দিয়ে যাচ্ছি। সরবরাহে ঘাটতির কারণে ওষুধের বিষয়ে মাঝেমধ্যে কিছু জটিলতা হয়। আশা করি, বর্তমান সরকার গুরুত্ব দিয়ে এই সমস্যার সমাধান করবে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে