
হবিগঞ্জ জেলা কারাগারে বন্দী হত্যা মামলার আসামি রাসেল মিয়া মারা গেছেন। বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাসেল মিয়া (২৬) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। এমরুল হত্যা মামলার আসামি হিসেবে চলতি বছরের ৫ জানুয়ারি তাঁকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
কারাগার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে রাসেল মিয়া জ্বরে ভুগছিলেন এবং কারাগারের হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল।
বুধবার সকালে কারাগারের বাথরুমে পড়ে গেলে কারা চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সকাল ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসেল মিয়া হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফেরত বাংলাদেশিরা বিদেশে যাওয়ার আশায় দালাল ও অনলাইনের মাধ্যমে প্রতারকদের প্রলোভনে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। পরে ভারতের কলকাতায় ঘোরাফেরার সময় পুলিশ তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দমদম...
৩০ মিনিট আগে
জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৩২ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) মারধরের অভিযোগ পাওয়া গেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শেখ (আনু) ও রুহুল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছে পুলিশ।
৩৭ মিনিট আগে
স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচারব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি রেস্টুরেন্টে আয়োজিত জেলা এনসিপির ইফতার মাহফিলে...
১ ঘণ্টা আগে