
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর থানা-সংলগ্ন এলাকায় অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা-কর্মীরা। এতে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গমুখী যানবাহন চলাচল প্রায় ৫০ মিনিট বন্ধ থাকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল ৫টার দিকে আন্দোলনকারীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণবঙ্গগামী লেনে অবস্থান নেন। এতে ধীরে ধীরে যান চলাচল ব্যাহত হতে থাকে এবং ৫টা ১৫ মিনিটের দিকে পদ্মা সেতুর দক্ষিণমুখী লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন দক্ষিণবঙ্গগামী যাত্রীরা। পরে সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারীরা মূল মহাসড়ক থেকে সরে গিয়ে পাশের জায়গায় অবস্থান নিলে ৬টা ১০ মিনিট থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য ইব্রাহিম নিরব বলেন, ‘মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে আমরা স্বতঃস্ফূর্তভাবে ব্লকেড প্রত্যাহার করেছি। তবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমরা মহাসড়কের পাশে অবস্থান করব।’
এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, প্রায় ৫০ মিনিট দক্ষিণমুখী যান চলাচল বন্ধ ছিল। পরে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৫ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে