
গোপালগঞ্জে নিয়মিত অভিযান চালাতে গিয়ে জুয়েলারি ব্যবসায়ী কর্তৃক হামলা ও মারধরের শিকার হন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চার কর্মকর্তা ও কর্মচারী। এ ঘটনায় আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শহরের সব জুয়েলারি দোকান।
এদিকে গতকাল সোমবার রাতেই মূল অভিযুক্ত জুয়েলারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুল আহসান হোসাইনকে (৫০) গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ বিএসটিআইয়ের পরিদর্শক আল আমিন সরকার বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শহরের স্বর্ণপট্টি এলাকায় অভিযানে যান বিএসটিআইয়ের চার সদস্য। এ সময় তাঁরা বিভিন্ন জুয়েলার্সে স্বর্ণ পরিমাপক যন্ত্রের ভেরিফিকেশন সনদ যাচাই করেন। একপর্যায়ে হোসাইন জুয়েলার্সের সামনে গেলে দোকানের মালিকসহ কয়েক ব্যবসায়ীর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বিএসটিআইয়ের কর্মকর্তাদের মারধর করেন তাঁরা।
পরে আহতদের মধ্যে পরিদর্শক মো. হাসিবুর রহমানকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনার পর থেকে সব দোকান বন্ধ করে দেন গোপালগঞ্জ শহরের জুয়েলারি ব্যবসায়ীরা।
এদিকে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জুয়েলারি দোকান বন্ধ রেখেছেন তাঁরা। তবে দোকান বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে মুখ খোলেননি কোনো ব্যবসায়ী। অপর দিকে হোসাইনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনের নামে মামলা করলেও বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি গোপালগঞ্জ বিএসটিআইয়ের উপপরিচালক মিঞা মো. আশরাফুল আলম।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিএসটিআই কর্তৃপক্ষের ওপর হামলার ঘটনায় জুয়েলারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুল আহসান হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১২ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৯ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে