
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় মামুন মোল্লা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুজন। রোববার (২৫ আগস্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপতা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন মোল্লা তিলছড়া গ্রামের আশরাফ মোল্লার ছেলে। আহতরা হলেন একই উপজেলার কামারোল গ্রামের ভ্যানচালক রোমান মোল্লা (৩২) এবং তিলছড়া গ্রামের নাঈম মোল্লা (২৩)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, একটি ভ্যানে ঘাসবোঝাই করে তিনজন তিলছড়া গ্রামের দিকে যাচ্ছিল। ভ্যানটি চাপতা বটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। তখন ওই তিনজনসহ ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে তারা মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে মামুন মোল্লার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঢাকা পৌঁছানোর আগেই তিনি মারা যান।
তিনি আরও জানান, পুলিশ খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। আর কী ধরনের গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিয়েছে সেটাও জানা যায়নি। পরে মামুনের মরদেহ তাঁর পরিবার নিয়ে গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে