গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে হঠাৎ একটি বন্য শিয়াল লোকালয়ে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে। এ সময় শিয়ালটি বেশ কয়েকটি গরুকেও কামড় দেয়। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উদাখালী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় সোমবার বিকেলে শিয়ালটি হঠাৎ বসতবাড়িতে হানা দেয়। শিয়াল মুহূর্তের মধ্যে ওই গ্রামের ওমর ফারুক (৪৫), আব্দুর রশিদ (৫০), সাহিদা বেগম (৪৩), মুক্তা খাতুন (২২), মামুনী খাতুন (২২), ফেন্সি বেগম (৫৫), আলেয়া বেগম (৬০), টুকটুকি খাতুনসহ (৮) অন্তত ১০ নারী-পুরুষ ও শিশুকে কামড়ে আহত করে। আহত ব্যক্তিদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং আতঙ্কিত অবস্থায় শিয়ালটিকে ধাওয়া করতে শুরু করে। একপর্যায়ে স্থানীয়রা শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলে। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, ‘শিয়ালের কামড়ে আহত প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নেই। তাই তাদের অন্য কোথাও থেকে দ্রুত ভ্যাকসিন নিতে পরামর্শ দেওয়া হয়েছে।’
ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও বন বিভাগ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে উদাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী নিশ্চিত করেছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে