
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত অবস্থায় দুটি কাভার্ড ভ্যানের ধাক্কায় একটির চালক ও সহকারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার পুলিয়া ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, একটি ছোট কাভার্ড ভ্যান ও একটি বড় কাভার্ড ভ্যান ঢাকামুখী ছিল। এ সময় ছোট কাভার্ড ভ্যানটিকে বড় কাভার্ড ভ্যানটি পেছন থেকে ধাক্কা দিলে সেটি সড়কে উল্টে যায়। এতে চালক ও সহকারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
নিহতদের মধ্যে চালক প্রবীর রায় (৪০) লালমনিরহাট সদর জেলার শিশির রায়ের ছেলে। তাঁর সহকারী জুয়েল (২০) কুড়িগ্রাম জেলার আব্দুল হাকিমের ছেলে।
ঘটনাটি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে