ফরিদপুরে বজ্রপাতে দুজন মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে ফরিদপুর সদর ও মধুখালী উপজেলা দুজন মারা যান। তাঁদের মধ্যে রয়েছেন মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের কৃষক মো. লুৎফর রহমান (৪৭) এবং অপরজন জেলা সদরের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকার আজাহারুল ইসলাম (৫২) ৷
জানা গেছে, বেলা দেড়টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের নিজ বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় লুৎফর রহমানের।
বিষয়টি নিশ্চিত করে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান বাবু বলেন, ‘লুৎফর রহমান স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।’
অপর দিকে জেলা সদরের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় আজাহারুল ইসলামের। তিনি ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।
ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ওয়ার্ড বয় কাওসার হোসেন বলেন, ‘আজাহারুল ভাই আর আমি একই সঙ্গে ডায়াবেটিস হাসপাতালে একই পদে চাকরি করি। উনার বিকেলে হাসপাতালে ডিউটি ছিল। দুপুরে বাড়ির পাশে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শব্দে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।’
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের ওয়ার্ড মাস্টার (ইনচার্জ) রাজকুমার বিশ্বাস বলেন, ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে মাঠে গরু আনতে যায়। কিন্তু অনেক সময় অতিবাহিত হলেও মাঠ থেকে ফিরে না আসায় পরিবারের লোকজন মাঠে গিয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে। বজ্রপাতের শব্দে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে