
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মোহাম্মদ জায়ান মোল্যার (৭) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে প্রশাসনের উদ্দেশে জায়ানের মা কামরুন্নাহার সিনথিয়া বলেন, ‘দ্রুত আমার ছেলের খুনিদের ধরেন, আমার ছেলের আত্মার শান্তি দেন। আমার জায়ান এমন কোনো অপরাধ করেনি, যার জন্য জঘন্যভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। এমন পাষাণ ওরা, এখনো ঘুরে বেড়াচ্ছে। আমার বুক ফেটে যাচ্ছে। আমি ওদের ফাঁসি চাই।’
গত বৃহস্পতিবার বিকেলে পাকুড়িয়া গ্রামে একটি বাগান থেকে জায়ানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। জায়ান একই গ্রামের প্রবাসী পলাশ মোল্যার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্ডেনে শিশু শ্রেণিতে পড়ালেখা করত।
একই এলাকার ফিরোজ খানসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলে জায়ানের চাচা হাবিবুর রহমান বলেন, ‘ওরা ঘটনার পর থেকে এলাকাছাড়া, বাড়ি তালা মেরে চলে গেছে। এ ঘটনায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের কাছে জোর দাবি করছি, যারা বাড়ি ছেড়েছে, তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের আসল রহস্য বেরিয়ে আসবে।’
বিষয়টি নিয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে এবং রহস্য উদ্ঘাটন করার চেষ্টা চলছে। আমরা বিভিন্ন ইস্যু ধরে কাজ করছি।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে