
মুন্সিগঞ্জের লৌহজংয়ে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আজ দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে দোহারের পদ্মা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, আজ বুধবার বেলা ১১টা ৩৫ মিনিটে মাওয়া চৌরাস্তা থেকে একটি মিছিল নিয়ে পদ্মা সেতু টোল প্লাজাসংলগ্ন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান করে লৌহজং উপজেলায় বসবাসরত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকারের নেতৃত্বে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়। শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত তাঁদের দাবি না মানা হবে, ততক্ষণ পর্যন্ত তাঁরা সড়ক থেকে নড়বেন না।
একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা শুরু করে। একই সঙ্গে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় পদ্মা সেতু উত্তর থানার ইনচার্জ মো. আসাদুজ্জামান, এএসআই আনিচুর রহমান, নারী কনস্টেবল লতা আক্তার, শিক্ষার্থী বিল্লাল হোসেন, রিমু আক্তার রাজন, শাওনসহ কয়েকজন আহত হন।
বিল্লাল হোসেন নামের এক শিক্ষার্থীকে আটকের পর পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। আটক শিক্ষার্থী বিল্লাল হোসেন উপজেলার কুমারভোগ ইউনিয়নের চন্দ্রেরবাড়ি গ্রামের মান্নান মৃধার ছেলে। তিনি দোহারের পদ্মা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। এখনো পদ্মা সেতু এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার বলেন, ‘হঠাৎ মাওয়া থেকে একটি মিছিল নিয়ে আসেন শিক্ষার্থীরা। এরপর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান করে গাড়ি চলাচল বন্ধের চেষ্টা করে। আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু তাঁরা আমাদের নির্দেশনা মানেননি। পরে আমরা লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিই।’
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘শিক্ষার্থীদের হামলায় আমাদের উত্তর থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় আমরা এক শিক্ষার্থীকে আটক করেছি।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে