আগামীকাল সোমবার (২৪ জুলাই) থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩, যা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’।
আজ রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, মৎস্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা ও উৎপাদন বৃদ্ধি এবং যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করার জন্য প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন করা হচ্ছে।
এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্যাপন উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি এবং দেশের সব জেলা-উপজেলায় স্থানীয়ভাবে কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের প্রথম দিন ২৪ জুলাই সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বর্ণাঢ্য সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর মৎস্য ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
সপ্তাহের দ্বিতীয় দিন ২৫ জুলাই সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্ষেত্রে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক-২০২৩ প্রদান করা হবে।

বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আজ সোমবার (১৫ জুন) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজের কবিরাজ বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ ও শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (১৫ জুন) দুপুরে টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী....
১৪ মিনিট আগে
চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
১৭ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
৩৮ মিনিট আগে