
রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) হত্যাকাণ্ডের নেপথ্যে পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনের বিরোধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
এর আগে শুক্রবার এ ঘটনায় জড়িত চারজনকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—আকতার হোসেন (৪৫), মো. মুন্না (২৪), মিরাজ ফকির (২২) ও নয়ন ওরফে খোকন (২৪)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে প্রথমে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালানো হয়। পরে কেরানীগঞ্জ থেকে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
ইবনে মিজান বলেন, গত ১৬ এপ্রিল দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় সাদেক খানের ইটখোলার পাশে আসাদুলকে কুপিয়ে হত্যা করা হয়। আসাদুল বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকার বাসিন্দা এবং ঢাকার মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, নিহত আসাদুলের সঙ্গে আকতার হোসেনের পূর্ব বিরোধ ছিল। কিছুদিন আগে তাদের মধ্যে মারামারির ঘটনায় আকতারের করা মামলায় আসাদুল গ্রেপ্তার হয়ে কারাগারে যান। পরে জামিনে মুক্ত হন। এ ছাড়া তাদের মধ্যে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধও ছিল। এসব কারণে প্রতিশোধ নিতে আকতার তার সহযোগীদের নিয়ে আসাদুলকে মধ্যরাতে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত ও ইট দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচাতো বোন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
ডিসি ইবনে মিজান জানান, ঘটনার তদন্তে নেমে জড়িত চারজনকে শুক্রবার ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ। গ্রেপ্তারদের বিকেলে আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ বলছে, নিহত আসাদুলের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে, যার মধ্যে চারটি মাদক মামলা। গ্রেপ্তার মুন্নার বিরুদ্ধে সাতটি, মিরাজের বিরুদ্ধে একটি এবং নয়নের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আকতারের বিরুদ্ধে এখনো কোনো মামলা পাওয়া যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে