
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুপুরে গুলশান থানা–পুলিশ সাত দিনের রিমান্ড শেষে সিদ্দিককে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে সিদ্দিকের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৩০ এপ্রিল সিদ্দিককে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত ২৯ এপ্রিল কাকরাইলের ডেইলি রোড দিয়ে হাঁটার সময় কয়েকজন তাঁকে আটক করে মারধর করে রমনা থানায় সোপর্দ করেন। পরে রমনা থানা–পুলিশ তাঁকে গুলশান থানায় সোপর্দ করে। এরপর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রিকশাচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় বাদী হয়ে এ মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।

রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
৪২ মিনিট আগে
কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী চরবিনোদনপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় শুরু হওয়া কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার (১৫ জুন) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে গত ১২ ও ১৩ জুন আরও ৯১ জন দেশে ফেরেন...
১ ঘণ্টা আগে