
চলতি ফেব্রুয়ারির মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠ্যবই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশ নামের একটি সংগঠন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। উপজেলার একটি রিসোর্টে পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে গতকাল (রোববার) পর্যন্ত খবর হলো, তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বই ৮৫ শতাংশের বেশি মাঠপর্যায়ে চলে গেছে। আমরা চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ে (সরবরাহে) পিছিয়ে ছিলাম, সেগুলোর ৮৪ শতাংশ মাঠপর্যায়ে চলে গেছে। আশা করি, ফেব্রুয়ারির মধ্যেই প্রাথমিকের (শিক্ষার্থীরা) বই পেয়ে যাবে।’
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে একজন মানুষ তাঁর বাচ্চাকে কোথায় পড়াবেন, সেটা তাঁর নিজের সিদ্ধান্তের বিষয়। সুতরাং কেউ যদি মনে করেন, কিন্ডারগার্টেনে গেলে বাচ্চার ভালো পড়াশোনা হবে, সেটা তাঁর ব্যাপার। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে দুটি। প্রথমত, প্রাথমিক শিক্ষার মান যেন বাড়ে, আমরা সেই চেষ্টা করছি। দ্বিতীয়ত, আমরা দেখব, যেসব কিন্ডারগার্টেন চলে সেসব যেন আমাদের জাতীয় কারিকুলাম ফলো (অনুসরণ) করে। কারণ, আমরা তাদের প্রাথমিক স্কুলের বইগুলো বিনা মূল্যে দিই।’
সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) পরিচালক জিয়া আহমেদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হোসনে আরা বেগম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আতাউল গনি, রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার প্রমুখ।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে