পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া অংশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি বাসের হেলপারসহ অন্তত আহত ২ গুরুতর হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে সেতুর ১৪ ও ১৫ নম্বর পিয়ারের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের অ্যাম্বুলেন্সে করে শরীয়তপুরের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর খবর পেয়ে বাস দুটি র্যাকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। আহত যাত্রীদের শরীয়তপুরে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পদ্মা সেতু উত্তর থানায় রয়েছে। সেতুতে এখন যান চলাচল স্বাভাবিক।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সেতুতে কাজ চলমান থাকায় ওয়ানওয়ে লেনে যানবাহন চলাচল করছিলো। বিকেলে গোল্ডেন লাইন নামে একটি বাস সেতু হয়ে মাওয়া থেকে শরীয়তপুরের অভিমুখে যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি সেতুর ১৪ নম্বর পিয়ারের এর কাছে পৌঁছালেন বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মেঘলা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের হেল্পার ও একজন যাত্রী আহত হয়। পরে তাদের একটি অ্যাম্বুলেন্সে করে শরীয়তপুরে নেওয়া হয় । তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে