
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে আরও একটি প্রতারণার মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিসবাহ উর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার বাদী মো. রাজিব আদালতে অভিযোগ করেন, ইভ্যালির বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তিনি ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার নগদ পরিশোধ করে বিভিন্ন পণ্য সরবরাহের আদেশ দেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য সরবরাহ না করে তাঁরা বাদীকে ঘোরাতে থাকেন। একপর্যায়ে তিনি টাকা ফেরত চেয়ে লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় পরে তিনি আত্মসাতের অভিযোগ এনে আসামিদের বিরুদ্ধে এই মামলা করেন।
রায়ে বলা হয়, আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। রায়ের বিষয়টি বাদীর আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া নিশ্চিত করেছেন।
সারা দেশে ইভ্যালির এই দুজনের বিরুদ্ধে শত শত মামলা হয়। এর মধ্যে অনেক মামলায় তাঁদের সাজা দেওয়া হয়েছে। তাঁরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে পরে জামিন নিয়ে পালিয়ে রয়েছেন। আদালত তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
১৮ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
২৩ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে