
সিদ্ধেশ্বরীতে প্রাইভেট কার থেকে শিক্ষিকার ব্যাগ টান দিয়ে ছিনতাইয়ের ঘটনা তিন দিন পার হয়েছে। তবে এ ঘটনায় ওই নারীর পক্ষ থেকে এখনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন।
এদিকে পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ে ব্যবহৃত ওই প্রাইভেট কারের খোঁজ পেতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
ভুক্তভোগী নারীর নাম ফারহানা আক্তার জাহান। তিনি গাজীপুরের চন্দ্রার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক। প্রশিক্ষণে অংশ নিতে গত শনিবার সকালে সিদ্ধেশ্বরীর বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার আগে ছিনতাইয়ের শিকার হন তিনি।
গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেট কারে আসা ছিনতাইকারীরা তাঁর ভ্যানিটি ব্যাগটি টান দিলে তিনি রাস্তায় পড়ে যান। ব্যাগটি ধরে থাকায় গাড়ির সঙ্গে তিনিও টেনেহিঁচড়ে কিছুদূর যান। একপর্যায়ে হাত ছেড়ে দিলে গাড়িটি চলে যায়। আঘাত পেয়েও গাজীপুরে যান, সেখানে অংশ নেন প্রশিক্ষণে।
সেদিনের স্মৃতিচারণা করতে গিয়ে ফারহানা বলেন, ‘মনে হচ্ছিল, আমি হয়তো আর বাঁচব না। কিন্তু আল্লাহর রহমতে বেঁচে ফিরেছি।’
তিনি বলেন, ‘আমি এখানে প্রশিক্ষণে এসেছি, পরীক্ষাও দিতে হবে। তাই এখনো থানায় গিয়ে কিছু করতে পারিনি।’
মামলা না হওয়ার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ঢাকার বাইরে থাকায় মামলা হয়নি এখনো। অপরাধীদের শনাক্তে কাজ করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, গাড়ির নম্বরপ্লেট ছিল না। এ জন্য গাড়িটি চিহ্নিত করতে হিমশিম খেতে হচ্ছে। অপরাধীরা পেশাদার ও কৌশলী বলেও জানান তিনি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২২ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে