
ঈদযাত্রায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাউন্টারগুলোতে শেষ মুহূর্তে চাপ বেড়েছে ঘরমুখী মানুষে। যাত্রীদের অসহায়ত্ব ও ঈদকে পুঁজি করে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কাউন্টারগুলোতে। যাত্রীদের অভিযোগ, বাড়তি ভাড়া নিলেও বাস সময়মতো আসছে না।
আজ মঙ্গলবার দুপুরে সায়েদাবাদ ঘুরে এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, প্রত্যেক বাস কাউন্টারেই নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া হচ্ছে। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে রওনা দিচ্ছেন যাত্রীরা।
বরিশালগামী মারুফ হাসান আজকের পত্রিকাকে জানান, বরিশালের কোনো টিকিট পাচ্ছেন না তিনি। দু-একটি কাউন্টারে পাওয়া গেলেও সেখানে ভাড়া দাবি করা হচ্ছে ১ হাজার টাকা। তিনি বলেন, ‘টিকিট পাচ্ছি না। বরিশাল যাব। ৫০০ টাকার ভাড়া ১০০০ চাচ্ছে।’
বরিশালগামী কয়েকটি বাস কাউন্টার ঘুরেও দেখা গেল, ভাড়া ৮০০ টাকা করে নেওয়া হচ্ছে। স্টার ডিলাক্সের কাউন্টারের বাইরে বরিশালের ভাড়া এক হাজার টাকা চাওয়া হয়। কাউন্টারের ভেতরে গিয়ে জিজ্ঞেস করলে স্টার ডিলাক্সের স্টাফ মো. রিয়ন জানান, ‘ভাড়া ৫৫০ টাকা।’ এ সময় বরিশালগামী এক যাত্রী বাসের সময় জানতে চাইলে কাউন্টার থেকে বলা হয়, বাস কখন আসবে, তারা জানেন না।
পরিবারসহ নোয়াখালী যাচ্ছেন ইব্রাহিম। প্রতি টিকিট ১৫০ টাকা বাড়তি দিয়ে কিনতে বাধ্য হয়েছেন তিনি। আজকের পত্রিকাকে ইব্রাহিম বলেন, ‘নরমাল ভাড়া ৫০০ টাকা, কিন্তু এখন নিচ্ছে ৬৫০ টাকা। জিজ্ঞেস করছি বাড়তি কেন, বলছে ইদ উপলক্ষে। কী আর করব! পরিবার নিয়ে যেতেই হবে।’
কুমিল্লাগামী শরীফ আহমেদ জানিয়েছেন, কুমিল্লাগামী সব বাসেই ৫০ থেকে ১০০ টাকা করে বাড়তি নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আগে ভাড়া ছিল আড়াই শ, এখন ৩৫০ করে চাচ্ছে। বলছে, ঈদের কারণে ১০০ টাকা বাড়তি।’
ঢাকা-কুমিল্লা রুটে চলাচলকারী বাস তিশার স্টাফ রাসেল বলেন, ‘যাওয়ার সময় যাত্রী থাকলেও আসার সময় গাড়ি খালি আসে, তাই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আমাদের গ্যাসের টাকাটা তো ওঠাতে হবে।’
সায়েদাবাদে অনেককেই টিকিট কেটে বাসের জন্য অতিরিক্ত এক থেকে দেড় ঘণ্টাও অপেক্ষা করতে দেখা গেছে। চট্টগ্রামগামী যাত্রী শিপন রায় বেলা দেড়টায় আজকের পত্রিকা বলেন, ‘১২টায় টিকিট কেটেছি। গাড়ি ১টার দিকে আসার কথা, এখনো আসে নাই।’
বাস দেরিতে আসা প্রসঙ্গে সায়েদাবাদের বিভিন্ন বাস কাউন্টারগুলোর কাউন্টার ম্যানেজাররা জানিয়েছেন, অতিরিক্ত যানজটের কারণে বাস আসতে দেরি হচ্ছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে