রাজধানীর শ্যামপুরে শুরু হলো ফটো সাংবাদিক কাকলী প্রধানের তিন দিনব্যাপী ১০০টি নদীর উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী। নদী রক্ষা করেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হতে হবে। কোনোভাবেই নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা যাবে না। দখল-দূষণের হাত থেকে নদী রক্ষা করতে সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বুধবার বিকেলে রাজধানীর শ্যামপুর ইকো পার্কে ফটো সাংবাদিক কাকলী প্রধানের ‘নদী নেবে’ শিরোনামে একশটি নদীর উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করে তাজুল ইসলাম বলেন, নদী রক্ষায় মাস্টারপ্ল্যানের কাজ সম্পন্ন। এখন দরকার প্ল্যান অব অ্যাকশন। শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থপতি ও নগরবিদ ইকবাল হাবিব বলেন, প্রভাবশালীদের দাম্ভিকতার শিকার নদী। এদের কারণেই নদী দখল ও দূষণ হচ্ছে। ফলে প্রশ্নবিদ্ধ হচ্ছে উন্নয়ন। যাদের কারণে উন্নয়ন প্রশ্নবিদ্ধ হচ্ছে সেইসব নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। নদী রক্ষা কমিশনকে দুর্নীতি দমন কমিশনের মতো শক্তিশালী করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ফটো সাংবাদিক কাকলী প্রধান বলেন, নদী রক্ষায় ব্যক্তিগত প্রচেষ্টাগুলোকে একত্রিত করে ঐক্যবদ্ধ রূপ দিতে হবে। জনগণকে সচেতন হলে প্রভাবশালীরা পিছু হটতে বাধ্য হবে। আর সেটি হলেই প্রাণ ফিরে পাবে নদীগুলো।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ'র বোর্ড সদস্য (প্রকৌশল শাখা) ড. এ কে এম মতিউর রহমান।
২০ থেকে ২২ মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ‘নদী নেবে’ শিরোনামে এটি এ বছরের শেষ প্রদর্শনী। এর আগে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি টেকনাফের দমদমিয়া ঘাটে এবং ১০ থেকে ১২ মার্চ খুলনায় রুপসা নদীর তীরে আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে