
বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার আসামি বিডিআরের ৩৫ জন সাবেক সদস্য গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের ৩টি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তাঁরা পর্যায়ক্রমে কারাগার থেকে বের হন।
মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যদের মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে ৩২ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ২ জন এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিন পাওয়া ১ জন রয়েছেন।
এ সময় কারা ফটকের সামনে তাঁদের আত্মীয়স্বজন উপস্থিত থেকে মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের বরণ করে নেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার মো. আল মামুন বিডিআর সদস্যদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে ৩২ জন সাবেক বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার ৫৩ জন বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর করেন আদালত। পরে জামিনের কাগজপত্র আজ সোমবার দুপুরে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আল মামুন জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ২ জন সাবেক বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে।
সিনিয়র জেল সুপার আবু নূর মো. রেজা জানিয়েছেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ২ জন সাবেক বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তি পাওয়া সাবেক বিডিআর সদস্য আব্দুল্লাহ আল মামুনের বড় বোন কামরুন্নাহার বলেন, ‘একসময় ভাবতাম আদৌও ভাইকে পাব কি না। আজকে ভাইকে সামনাসামনি পেয়ে অনেক ভালো লাগছে। এর পেছনে যারা কাজ করছে ,সহযোগিতা করছে, সবাইকে ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘ভাইয়ের চিন্তায় আমার বাবা মারা যান। মা অসুস্থ হয়ে পড়েছেন। এখন মার বুকে ছোট ভাইকে তুলে দিতে পারলে কিছুটা স্বস্তি পাব।’
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে