
পুলিশ জনগণের বন্ধু নয়, দলীয়করণের কারণে জনশত্রুতে পরিণত হয়েছে। এখন পুলিশ রিফর্ম করা রাজনৈতিক সদিচ্ছার বিষয়। পুলিশকে জনবান্ধব করতে প্রথমে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে।
আজ শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘পুলিশের আনুগত্য হোক আইন ও জনগণের প্রতি, ক্ষমতার প্রতি নয়: কীভাবে সম্ভব এই রূপান্তর?’ শীর্ষক সংলাপে আলোচকেরা এসব কথা বলেন।
সংলাপে পুলিশের সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, ‘পুলিশ রিফর্ম আসলে চাই কি না তা রাজনৈতিক সদিচ্ছার বিষয়। আইন পরিবর্তন করতে হবে। পুলিশ স্বাধীন হতে নয়, বরং নিজ থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চেয়েছে। নৈতিক অবক্ষয় যা হয়েছে, তা চিন্তা করা যায় না। এগুলো হয়েছে, রাজনীতিতে যদি থাকে আমার গদি ঠিক, বাকি যা হওয়ার হোক।’
সাবেক অতিরিক্ত আইজিপি মো. নাজমুল হক বলেন, একজন কনস্টেবল পড়াশোনায় ঘাটতি নিয়ে আসে। আসার পর ছয় মাস প্রশিক্ষণ। পরে আর কোনো প্রশিক্ষণ নাই। তাঁর হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। সে গুলি করা ছাড়া আর কিছু পারে না। কনস্টেবল প্রশিক্ষণ এক বছর করতে হবে। মানবিক গুণাবলি শেখাতে তা সিলেবাসে থাকতে হবে। শিক্ষায় পুলিশি সেবার বিষয় নিয়ে অধ্যায় রাখা যেতে পারে।
রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে তিনি বলেন, ‘পুলিশে নিয়োগ দেওয়ার সময় চৌদ্দ গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় খোঁজা হয়। তাহলে তাঁরা রাজনীতিমুক্ত হবে আশা করেন কীভাবে?’
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষক ড. মির্জা হাসান। আরও বক্তব্য দেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ভার্চুয়ালি যুক্ত হয়ে মতামত জানান নেত্র নিউজের সম্পাদক তাসনীম খলিল।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
২০ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৩১ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে