
ঢাকার দোহার উপজেলার বিলাসপুর-রাধানগর এলাকায় এক বসতবাড়িতে অগ্নিকাণ্ডে সালাম শিকদার (৫৫) ও নাসিমা বেগম (৪৫) দম্পতির মৃত্যু হয়েছে। তবে আগুনের ভয়াল থাবা থেকে প্রাণে বেঁচে গেছে তাঁদের দুই মেয়ে ও এক নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে সালাম শিকদারের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের পাঁচ সদস্য ঘরের ভেতরে আটকা পড়েন। পরে জানালা ভেঙে দুই মেয়ে ও নাতিকে উদ্ধার করা সম্ভব হলেও আগুনে দগ্ধ হয়ে মারা যান সালাম শিকদার ও তাঁর স্ত্রী নাসিমা বেগম।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং দোহার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার বলেন, ‘আগুন দ্রুত ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। সংবাদ পাওয়ার সাত মিনিটের মধ্যে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
নিহত দম্পতির মেয়ে জান্নাতুল অভিযোগ করে বলেন, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। পরিকল্পিতভাবে তালা লাগিয়ে আগুন দেওয়া হয়েছে।
তবে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) মো. মাইদুল ইসলাম।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে