
মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় মেঘনা নদীতে গোসলে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে মেঘনা সেতুসংলগ্ন তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আলিফ (১৭) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের মো. ফয়সাল প্রধানের একমাত্র ছেলে। সে এবার ভবেরচর ওয়াজীর আলী হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ রোববার বেলা ১টার দিকে আরেক বন্ধুকে নিয়ে আলিফ মেঘনা সেতুসংলগ্ন তেতৈতলা এলাকায় গোসলে নামে। পরে সে ঢেউয়ের তোড়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। বন্ধুর মাধ্যমে খবর পেয়ে স্থানীয়রা প্রথমে জাল দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে বেলা দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারকাজ শুরু করেন। তবে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত তার সন্ধান মেলেনি।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, ঘটনাস্থলে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে