
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের ভুক্তভোগীদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। মিছিল থেকে দুজনকে আটকও করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর পল্টনে জাতীয় মৎস্য ভবনের সামনে এই লাঠিচার্জ ও আটকের ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে একজন ই-অরেঞ্জ ভুক্তভোগী কমিটির নেতা আশিক মাহমুদ অন্তু। অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আটকের পর তাঁদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পল্টনে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শুরু করেন ভুক্তভোগীরা। প্রতারণার মাধ্যমে ই-অরেঞ্জ যে টাকা হাতিয়ে নিয়েছে, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা। সারা দেশ থেকে আসা ই-অরেঞ্জ ভুক্তভোগীরা এই বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে যাওয়ার পথে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত পাঁচজন ভুক্তভোগী আহত হন।
মিছিলে অংশ নেওয়া আরিফুল ইসলাম বলেন, `আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ে যাচ্ছিলাম। পুলিশ তখনই হামলা চালায়।'
লাঠিচার্জ ও আটক প্রসঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যরা কোনো মন্তব্য করেননি।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৭ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে