আন্তর্জাতিক নৃত্য দিবসে দুই দিনের জমকালো আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘মুক্ত সুরের ছন্দ’ শিরোনামে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার এই আয়োজন অনুষ্ঠিত হবে।
আজ বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার লবিতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। এর পরে রয়েছে শোভাযাত্রা, আলোচনা ও নৃত্যানুষ্ঠান। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন। নাট্যশালার সামনে বেলুন উড়িয়ে নৃত্য দিবসের উদ্বোধন করা হবে। পরে নৃত্যশিল্পী, নাচের শিক্ষার্থী ও শিল্পকলার কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে শোভাযাত্রা বের হবে।
নাট্যশালা মিলনায়তনে মূল আয়োজনের শুরুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা সমবেত নৃত্য ‘প্রাণ’ পরিবেশন করবেন। সমবেত নৃত্য ‘সপ্তসুরের শিখায় আমি’ পরিবেশন করবে ভঙ্গিমা ড্যান্স থিয়েটার। ‘আদিবাসী নৃত্য’ পরিবেশন করবেন তপস্যা।
এ ছাড়া আরও নাচ পরিবেশন করবে আলিফিয়া ডান্স এটেলিয়ার, ভাবনা নৃত্যদল, রেওয়াজ পারফরমার্স স্কুল, কাথ্যাকিয়া–দ্য সেন্টার অব আর্টস, নৃত্যসুর, নাইম খান ডান্স কোম্পানি, দীক্ষা, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, বাংলাদেশ গৌড়ীয় নৃত্য একাডেমি, নান্দনিক নৃত্য সংগঠন, নবীন নৃত্যশিল্পী, আর্টিস্ট্রি, নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, কালারস অব হিল, বন্যা ললিতকলা একাডেমি, দিব্য সাংস্কৃতিক সংগঠন, নন্দন কলাকেন্দ্র ও ঘুঙুর নৃত্যালাপ।
এ ছাড়া ৬০-৭০ দশকের সিনেমার গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্যভূমি।
পরদিন ৩০ এপ্রিল বিকেল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে নৃত্য পরিবেশনায় অংশ নেবে ২৯টি দল। দুই দিনব্যাপী আয়োজন সবাই দেখতে পারবেন। ২৯ এপ্রিল প্রতিবছর বিশ্বব্যাপী নৃত্য দিবস হিসেবে পালন করা হয়।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২৮ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে