
তথ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা অনুবিভাগ ও এসসিপিএম প্রকল্পের পরিচালক, যুগ্ম সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
গত শুক্রবার সন্ধ্যার দিকে আরিচা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার।
জানা গেছে, নিহত আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক পাবনার আমিনপুর থানার দিয়ারবামন্দি গ্রামের বাসিন্দা ওয়াদুদ মিয়ার ছেলে। তিনি ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে আরিচা ঘাটে পৌঁছান। ঘাটে নেমে স্পিডবোটে ওঠার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় স্পিডবোট কাউন্টারের কর্মীরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্পিডবোট ঘাটে দায়িত্বে থাকা আতোয়ার রহমান জানান, যাত্রী অসুস্থ হয়ে পড়ার পর তাৎক্ষণিকভাবে তাঁকে উথলী সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তাঁকে মুন্নু মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার জানান, ফেসবুকের মাধ্যমে যুগ্ম সচিবের মৃত্যুর খবর জানতে পারেন। বিষয়টি জানার পর বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়। অনুসন্ধানে জানা যায়, উপজেলায় কোনো সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেনি। পরে তিনি স্পিডবোট ঘাটে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই কর্মকর্তা স্পিডবোটে ওঠার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মুন্নু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পরে বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের জানানো হয়। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে এসে লাশ গ্রহণ করেন এবং গ্রামের বাড়িতে নিয়ে যান।

বরগুনার তালতলীর টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে নীরবে প্রতীক্ষার গল্প বয়ে চলেছে ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামের কুমির জুটি। ১৩ বছর ধরে তারা আশায় ডিম পাড়ে, জীবনের স্পন্দনে ছানা জন্ম দেয়। কিন্তু প্রতিবারই সেই নতুন প্রাণের আলো নিভে যায় অদৃশ্য কোনো অন্ধকারে।
২ ঘণ্টা আগে
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় ইনারবার খননকাজ শুরু হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে। খননকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। কিন্তু ডাম্পিং (খননের বালু ফেলা) জটিলতায় সেই খননকাজ চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ করার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রকল্পের ব্যয় ১৬৮ কোটি টাকা বেড়ে গেছে ।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার ধলা এলাকায় গত ২৭ মার্চ ঘটনাটি ঘটলেও গতকাল শুক্রবার ভুক্তভোগীদের এক স্বজন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
৩ ঘণ্টা আগে
নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর প্রায় সাড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এক বছরেও চালু করা সম্ভব হয়নি এটি। ফলে সেতুর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের বাঁশের সাঁকো দিয়ে নদ পার হতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে