ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলন আগামী ৩০ আগস্ট শুরু হতে যাচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে ফোবানার সাবেক চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার বেদারুল ইসলাম বাবলা এই তথ্য জানান।
তিন দিনব্যাপী ৩৮তম এই সম্মেলনের মূল লক্ষ্য বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ভাষাকে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণের মাধ্যমে উজ্জীবিত রাখা এবং নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া। ফোবানা হচ্ছে উত্তর আমেরিকায় বসবাসরত (যুক্তরাষ্ট্র ও কানাডা) বাংলাদেশিদের বৃহত্তর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সংবাদ সম্মেলনে ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ড. রফিক খানের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেওয়া হয়। বক্তব্যে বেদারুল ইসলাম বাবলা বলেন, ফোবানা সম্মেলন হবে আগামী ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ডেট্রয়েট (মিশিগান, ইউএসএ) শহরে। ফোবানা সম্মেলনটি প্রতি বছর উত্তর আমেরিকার (ইউএসএ ও কানাডা) বিভিন্ন শহরে উদ্যাপিত হয়। ২১ বছর পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান আবারও এই সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।
সম্মেলনের কনভেনর হচ্ছেন সংগঠক ইঞ্জিনিয়ার মাহফুজ চৌধুরী এবং মেম্বার সেক্রেটারি হচ্ছেন খালেদ হোসেন। সম্মেলন সার্থক করতে কাজ দ্রুত এগিয়ে চলেছে।
লিখিত বক্তব্যে বলা হয়, শিক্ষায় নতুন প্রজন্মের উন্নতির জন্য সংগঠনটির পক্ষ থেকে প্রতি বছর বাংলাদেশ ও উত্তর আমেরিকায় বেশ কয়েকটি স্কলারশিপ দেওয়া হয়। তিনি আরও বলেন, এই সম্মেলনে থাকবে বিশেষ সেমিনার ও আলোচনা সভা। যেখানে প্রবাসী বাংলাদেশিদের কাছে তুলে ধরা হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ইতিহাস। থাকবে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের তথ্যবহুল বিশ্লেষণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিয়ে বিশেষ আলোচনা। সেমিনারগুলোতে সংযুক্ত থাকবেন শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক, গবেষকসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানার শুভেচ্ছাদূত ড. সুবর্ণা নওয়াদীর, ফোবানার সাবেক চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার জাকারিয়া চৌধুরী, ফোবানার বাংলাদেশ লিয়াজোঁ কমিটির কো-চেয়ারম্যান রিমন মাহফুজ প্রমুখ।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে