
অস্বাভাবিক দামে ব্রয়লার মুরগি বিক্রির দায়ে কাজী ফার্ম লিমিটেড ও সগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানিকে প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
আজ সোমবার দুটি মামলায় কমিশন এই রায় দেয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সূত্রে জানা গেছে, আজ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্রয়লার মুরগির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি-সংক্রান্ত দুটি মামলার রায় দেয়। রায়ে কাজী ফার্মস লিমিটেডকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সাগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ৩ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিযোগিতা আইন-২০১২-এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়েছে। গত বছরের আগস্টে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত হয়ে মামলা দুটি করেছিল।
কমিশন আরও জানায়, গত বছর জ্বালানি তেলের দাম এক লাফে বাড়ানোয় রাতারাতি সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। ব্রয়লার মুরগির দামও অস্বাভাবিকভাবে বাড়ানো হয়। বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীদের জরিমানা করেন।
দাম বাড়ানোর পেছনে বড় কোম্পানিগুলোর হস্তক্ষেপ রয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দেয় ভোক্তা-অধিদপ্তর। এরপর বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সেসব কোম্পানির বিরুদ্ধে মামলা করে।
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এই রায়ের কারণে দেশে পোলট্রি ব্যবসায় সিন্ডিকেট বন্ধ হবে। সিন্ডিকেট বন্ধ হলে দেশের প্রান্তিক খামারিরা লাভবান হবেন।’
জানতে চাইলে কাজী ফার্ম লিমিটেডের কর্মকর্তা হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জরিমানার বিষয়টি আমি জানি না। এই বিষয়টি মালিকপক্ষ ও পরিচালকেরা বলতে পারবেন।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে