
সাভারের আশুলিয়ায় ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস ও ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকায় ‘জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিট’ এই কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের নেতা-কর্মীরা জানান, কর্মসূচিতে ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সড়ক যানজটমুক্ত রাখা, চুরি, ছিনতাই, হয়রানি রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের আশুলিয়া শাখার সভাপতি নাজমুল হক, আশুলিয়া থানা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সুলতান প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইপাইল মোড় থেকে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় ফরিদুল ইসলাম বলেন, ‘ঈদ আনন্দের হলেও পোশাকশ্রমিকদের মধ্যে ওই সময় নানা দুর্ভোগ ও আতঙ্ক তৈরি হয়। ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ না করাটা গার্মেন্টস মালিকদের নিয়মে পরিণত হয়েছে।
“এ ছাড়া ঈদের সময় পরিবহনে নৈরাজ্যের কারণে শ্রমিকদের বোনাসের টাকা অতিরিক্ত ভাড়ায় চলে যায়। চুরি, ছিনতাই, যানজট বেড়ে যায়। সরকারের কাছে আমাদের দাবি, ২০ রমজানের আগে বেতন-বোনাস পরিশোধ এবং এ সব সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে হবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে