
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় গতকাল বুধবার এক ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর নাম এস এম নাসির উদ্দিন (৪৫)। তিনি গার্মেন্টস পণ্যের ব্যবসায়ী। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তিনি মারা গেছেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল বুধবার বিকেলে খবর পাই ডেমরা স্টাফ কোয়ার্টারের মসজিদের পাশে রাস্তায় এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত সেখানে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়।’
এসআই আতিকুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি অজ্ঞান পার্টির কবলে পড়েছিলেন। উদ্ধারের সময় তাঁর সঙ্গে মোবাইল ফোন, টাকা-পয়সা কিছুই পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।’
মৃত নাসিরের বড় ভাই এস এম হুমায়ুন কবির বলেন, তাঁদের বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার চরকুনিয়া গ্রামে। নাসির অবিবাহিত ছিলেন। রাজধানীর ডেমরা এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। ঢাকাসহ বিভিন্ন জায়গায় গার্মেন্টস পণ্য সরবরাহ করতেন।
হুমায়ুন কবির বলেন, গ্রামের চরকুনিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন নাসির। ওই স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে গত পরশু ঢাকা থেকে গ্রামে গিয়েছিলেন তিনি। গতকাল ভোরে গ্রাম থেকে আবার ঢাকার উদ্দেশে রওনা হন। তখন স্বজনদের জানিয়েছিলেন, নারায়ণগঞ্জে মালের ডেলিভারির অর্ডার পেয়েছেন। নারায়ণগঞ্জে কাজ শেষ করে এরপরে ডেমরার বাসায় ফিরবেন।
গতকাল সন্ধ্যার পর পুলিশের মাধ্যমে খবর পান, নাসিরকে রাস্তায় অচেতন অবস্থায় পাওয়া গেছে এবং তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ ভোরে ঢাকায় এসে হাসপাতালে নাসিরকে অচেতন অবস্থায় দেখতে পান। তখন তাঁর অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। চিকিৎসকেরা আইসিইউতে নেওয়ার জন্য বলেছিলেন। তবে এর মধ্যেই তাঁর মৃত্যু হয়। বাসের মধ্যে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়ে থাকতে পারেন বলে ধারণা বড় ভাই হুমায়ুন কবিরের।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৫ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে