ঢাকার দোহার উপজেলায় ডাকাতদের গুলি ও এলোপাতাড়ি কোপে দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা প্রতিবেশীর বাড়িতে ডাকাত পড়ার খবর পেয়ে তাদের ধরতে গিয়ে হামলার শিকার হন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দেবীনগর নদীরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
আহতর ব্যক্তিরা হলেন মো. হোসেন আলী (৪০) ও মো. মাসুদ (১৭)। তাঁদের উদ্ধার করে রাত সাড়ে ৪টার দিকে দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রোগীদের ঢাকায় নিয়ে যেতে বলেন চিকিৎসকেরা। পরে হোসেন ও মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মাসুদের বড় ভাই জাকির আলী বলেন, ‘রাতে আমাদের বাসা থেকে দুই-তিন বাড়ি পরেই ডাকাতির ঘটনা ঘটে। চিৎকার শুনে আমরা ১০-১২ জন ওই বাড়ির দিকে এগিয়ে যাই। তখন ডাকাতেরা আমার ভাই মাসুদ ও প্রতিবেশী হোসেন আলীকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। মাসুদের শরীরে গুলি লেগেছে এবং হোসেন আলীর শরীরেও গুলির চিহ্নসহ ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’
আজ বৃহস্পতিবার ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, দোহার থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজন হাসপাতালে এসেছেন। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয় দোহার থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে