
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সাভারের রানা প্লাজা দুর্ঘটনার পর আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্ধারকাজে সহায়তা করতে চেয়েছিল, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তাতে বাধা দেয়। আজ বৃহস্পতিবার সাভারে দুর্ঘটনাস্থলে রানা প্লাজা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে আখতার হোসেন এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার দেশে যে দুর্বৃত্তায়ন করেছিল, রানা প্লাজার মধ্য দিয়ে তা যেন আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ না পায় এবং সে জন্য তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে এখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে দেয়নি।
এনসিপির সদস্যসচিব আরও বলেন, শ্রমিকদের নিরাপদ কর্মস্থল, ন্যূনতম ন্যায্য মজুরি ও কর্মস্থলের পরিবেশ যেন শ্রমিকদের অনুকূলে থাকে–বিষয়টিকে নিশ্চিত করার জন্য সবগুলো বিষয় মাথায় রেখে এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাতে চাই, সরকারিভাবে ২৪ এপ্রিল রানা প্লাজা দিবসকে জাতীয় শ্রমিক দিবস ঘোষণা করতে হবে। দিনটিতে পোশাক কারখানাসহ যতগুলো শ্রমিক প্রতিষ্ঠান রয়েছে, সব প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করতে হবে।
আখতার হোসেন বলেন, ‘দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার, আহত শ্রমিক ও তাঁদের পরিবারকে অবশ্যই ক্ষতিপূরণের আওতায় আনা ও আহত ব্যক্তিদের পুনর্বাসনের দাবি জানাই। রানা প্লাজার অনুদানের টাকা কেউ আত্মসাৎ করে থাকলে আইনের আওতায় নিয়ে এসে তাঁদের শাস্তির মুখোমুখি করতে হবে।’ শ্রমিকদের অনুদানের টাকা শ্রমিকদের মাঝে ন্যায্যভাবে বণ্টন করাসহ রানা প্লাজার ঘটনার মামলাগুলো দ্রুত তদন্ত করে দোষীদের যথোপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
রানা প্লাজার মালিক সোহেল রানার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, এই রানা প্লাজার মালিক সোহেল রানা তাঁর রাজনৈতিক দাপটে একটি পিলারে ভাঙনের পরেও গায়ের জোরে গার্মেন্টস খোলা রাখার হুকুম দিয়েছিলেন। তাঁর পেছনে ছিল রাজনৈতিক ক্ষমতা। আওয়ামী লীগ সরকার তাঁর রাজনীতিকে এমনভাবে দুর্বৃত্তায়ন করেছিল, সেই ফাঁদে পড়ে শ্রমিকদের রানা প্লাজায় জীবন দিতে হয়েছে।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনা স্মরণে আজ বেলা ১১টায় দুর্ঘটনাস্থলে সমাবেশের আয়োজন করে এনসিপি। ‘১৩ থেকে ২৪ স্মরণ ও সংস্কারে শ্রমিকের বন্দোবস্ত’ ব্যানারে এই আয়োজন করা হয়। এ সময় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহেরাব সিফাত, যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ও রানা প্লাজার আহত শ্রমিক এবং আহত-নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে