
আজ ১৪ ফেব্রুয়ারি। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে সারা দেশেই যেন ফুলের মেলা বসে। বাড়ে ফুলের কদর। সবাই নিজ নিজ প্রিয়জনকে উপহার দিতে প্রথম পছন্দ হিসেবে ফুলকেই বেছে নেন এই দিনে।
আজকের দিনের এমন স্বাভাবিক ঘটনার পাশাপাশি ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হলো রাজধানীবাসী। পথচারীদের ফুল ও চকলেট বিতরণ করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় ফুল ও চকলেট বিতরণ কর্মসূচি পালন করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।
মূলত যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হয়েছে, তাদের হাতেই ফুল ও চকলেট তুলে দিয়েছেন তাঁরা। মানুষকে ফুটওভার ব্রিজ ব্যবহার ও নিরাপদে রাস্তা পারাপারে উৎসাহিত করতেই ট্রাফিক পুলিশের তরফ থেকে এই আয়োজন করা হয়।
রামপুরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর মো. সোহরাব আহমেদ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, নিরাপদে রাস্তা পার হন—এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে এমন কর্মসূচির পরিকল্পনা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ।’
সোহরাব আহমেদ আরও বলেন, ‘ঢাকায় বেশির ভাগ দুর্ঘটনা ঘটে রাস্তা পারাপারকে কেন্দ্র করে। পাশাপাশি রামপুরা ব্রিজের মতো এত ব্যস্ত রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। তাদের নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য উদ্বুদ্ধ করতেই প্রাপ্তবয়স্কদের ফুল ও শিশুদের মধ্যে চকলেট বিতরণ করা হয়েছে।’
তবে কেবল রামপুর নয়, রাজধানীর মালিবাগের আবুল হোটেল এলাকাসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের এই ফুল ও চকলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে