ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রডবোঝাই একটি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রামের আবুল খায়ের স্টিল মিল থেকে ১৪ টন রড বোঝাই করে ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২৪-৬৩৯৫) ঝিনাইদহের শৈলকুপার উদ্দেশে রওনা দেয়। রাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীনগরের সমষপুর এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান ট্রাকটির সামনে ব্যারিকেড দেয়। মুহূর্তেই মুখোশধারী দুর্বৃত্তরা ট্রাকচালক মো. ফারুক (৩২) ও হেলপার সাদেকুল ইসলামকে (২০) জোরপূর্বক নামিয়ে গামছা দিয়ে চোখ-মুখ বেঁধে পিকআপে তোলে এবং তাঁদের মারধর করে।
পরবর্তী সময়ে সংঘবদ্ধ ডাকাত চক্র ট্রাকটি নিয়ন্ত্রণে নিয়ে পালিয়ে যায়। পিকআপে তুলে চালক ও হেলপারকে কিছুক্ষণ ঘোরানো হয় এবং তাঁদের কাছ থেকে ভাড়ার ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে ডাকাতেরা তাদের হাত-পা বেঁধে মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকার বালুমাঠসংলগ্ন কাশবনে ফেলে রেখে যায়।
এ ঘটনায় ট্রাকচালক মো. ফারুক শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে