স্বামীর সঙ্গে বিরোধের জেরে আত্মহত্যার চেষ্টায় চলন্ত লঞ্চ থেকে লাফ দিয়েছেন এক নারী। তবে লঞ্চের কর্মচারীদের সহায়তায় বাঁচানো গেছে সেই নারীকে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বরিশালগামী পারাবাত-১০ লঞ্চে এ ঘটনা ঘটে। এ সময় লঞ্চেই ছিলেন এ প্রতিবেদক।
ঘটনার সময় লঞ্চটি নারায়ণগঞ্জের রেল ব্রিজ এলাকা অতিক্রম করছিল। আত্মহত্যার চেষ্টাকারী সুমাইয়ার (৩২) বাড়ি বরিশালের চরমোনাই।
প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নদীতে লাফ দেওয়ার আগে স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি। এ সময় উচ্চ স্বরে ওই নারী কথা বলছিলেন। একপর্যায়ে চার বছরের সন্তানসহ লঞ্চ থেকে লাফ দিতে যান। তবে ওই নারীর মা শিশুটিকে টেনে ধরলে, সন্তানকে রেখেই একাই নদীতে লাফ দেন সুমাইয়া।’
প্রত্যক্ষদর্শীদের আরও কয়েকজন জানান, নদীতে লাফ দিলে লঞ্চের যাত্রীরা চেচামেচি করতে থাকে এবং লঞ্চ থামাতে বলে। পরে লঞ্চ থামিয়ে আধা ঘণ্টার চেষ্টায় সেই নারীকে উদ্ধার করা হয়। লঞ্চ কর্তৃপক্ষের এমন পদক্ষেপের প্রশংসা করেন তাঁরা।
লঞ্চের সুপারভাইজার নজরুল ইসলাম বলেন, ‘রুমে বসে কাজ করছিলাম, হঠাৎ লোকজনের চেচামেচি, তখন দ্রুত ঘটনাস্থলে চলে আসি, শুনি এক নারী লাফ দিয়েছেন। পরে মাস্টারকে লঞ্চ থামাতে বলি। তখনো লঞ্চ কিছুটা দূরে চলে এসেছে। পরে ট্রলার নিয়ে ওই নারীকে উদ্ধার করি।’
লঞ্চের মাস্টার গিয়াসউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৯টার দিকে ওই নারী লাফ দেন। আমরা জানতে পেরেছি, ফোনে স্বামীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে সন্তানসহ মরতে যাচ্ছিলেন। পরে ওই নারীর মা শিশুটিকে আটকাতে পারলেও নারীটি লাফ দেন। পরে পাশের লোকজন আমাদের জানালে দ্রুত লঞ্চ থামাই এবং কোস্ট গার্ড পুলিশে খবর দেই।’
পরে রাত ১০টার দিকে ঘটনাস্থলে আসেন কোস্ট গার্ডের স্থানীয় গোয়েন্দা প্রতিনিধি শাহাজুল ইসলাম। লঞ্চ কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়ে বরিশালে নামাতে বলেন।
আজকের পত্রিকাকে শাহাজুল ইসলাম বলেন, ‘পারিবারিক বিরোধের কারণে ওই নারী মরতে যাচ্ছিলেন। লঞ্চ মাস্টার খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে লঞ্চের স্টাফদের সহযোগিতায় ওই নারীকে জীবিত উদ্ধার করি। লঞ্চ কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছি, একই সঙ্গে নারীর সঙ্গে থাকা তাঁর মাকেও সাবধানে থাকতে বলেছি।’

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১২ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৯ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে