
গাজীপুরের কালীগঞ্জে ডাম্পট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক দম্পতি। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নরসিংদীর মনোহরদীর দশদোনা এলাকার নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলীপুর এলাকার মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) এবং সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে তামিম (৪)।
আহতরা হলেন—নিহত তামিমের বাবা সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০) ও মা ছালমা বেগম (৩৫)। এই দম্পতি গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর থেকে সিএনজি অটোরিকশায় করে কালীগঞ্জ হয়ে নরসিংদী যাচ্ছিলেন।
স্থানীয়রা জানায়, পাঁচজন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর থেকে কালীগঞ্জ হয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল। পথে সিএনজি অটোরিকশাটি কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া চত্বরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ডাম্পট্রাক ধাক্কা দেয়। এতে সিএনজি অটোটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চার বছরের শিশু তামিম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে আহত দম্পতিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া জানান, ঘোড়াশালের দিক থেকে আসা ইটের সুরকিভর্তি একটি ডাম্পট্রাক নরসিংদীগামী যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। আহত এক শিশু জেলার শ্রীপুরের প্রাইভেট একটি হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে