
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরবেন। তাঁকে বহনকারী বিমানটি রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে তাঁর বাসভবন পর্যন্ত সড়কে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত থাকবেন। ফলে, আগামীকাল মঙ্গলবার যেসব হজযাত্রী নির্দিষ্ট তিনটি ফ্লাইটে সৌদি আরব যাবেন, তাঁদের আগেভাগেই হজ ক্যাম্পে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আজ সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানিয়েছে। এতে বলা হয়েছে, এতদ্দ্বারা সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারী/অংশীদার/পরিচালক/চেয়ারম্যানগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৬ মার্চ (মঙ্গলবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্ট থাকবে। ফলে রাস্তায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে।
এতে আরও বলা হয়েছে, সে পরিপ্রেক্ষিতে যানজটসংক্রান্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য যেসব হজ এজেন্সির হজ যাত্রীগণ নিম্নোক্ত হজ ফ্লাইটে সৌদি আরব গমন করবেন, সেসব হজ যাত্রীকে আগামীকাল সকাল ৬টার মধ্যে হজ ক্যাম্পে উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
ফ্লাইট তিনটি হলো—সৌদিয়া এয়ারলাইনসের এসভি-৩৮০৯ নম্বর ফ্লাইট, যা যাত্রা শুরু করবে আগামীকাল দুপুর ১২টা ৫০ মিনিটে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩১ এবং বিজি-১৩৫ নম্বরের পৃথক দুটি ফ্লাইট যাত্রা করবে যথাক্রমে বেলা ২টা ৫ মিনিটে ও বিকেল ৪টা ৪৫ মিনিটে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে