র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মুখপাত্র হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি কমান্ডার আরাফাত ইসলামের স্থলাভিষিক্ত হবেন। নতুন মুখপাত্রসহ পাঁচ পরিচালককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল রোববার র্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
বদলি প্রজ্ঞাপনে বলা হয়, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে র্যাব-৮-এর অধিনায়ক এবং র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌসকে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক করা হয়েছে।
এ ছাড়া র্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমানকে র্যাব সদর দপ্তরের অপারেশনস উইংয়ের পরিচালক, র্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র্যাব-৩-এর অধিনায়ক ও র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীরকে র্যাব-৫-এর অধিনায়ক করা হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে