
রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্স ল্যাবের পাশে মিরপুর সড়কে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় মহড়া দিতে থাকে। এ সময় পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়।
দুপুর সাড়ে ১২টার দিকে আইডিয়াল কলেজের ৫০-৬০ জন শিক্ষার্থী সায়েন্স ল্যাবের ম্যারিয়ট কনভেনশন হলের গলিতে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে। পরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ মিরপুর সড়ক দিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দিলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ-শিক্ষার্থী পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ধাওয়া দিলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে ঢুকে ছত্রভঙ্গ হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর কবীর। তিনি আজকের পত্রিকাকে বলেন, দুই কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে