
রাজধানীর উত্তরখানে ঝর্ণা আক্তার (২৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উত্তরখানের মাস্টার বাড়ি এলাকার শাহ আলমের ভাড়া বাড়ির নিচতলা থেকে আজ শনিবার বেলা ১১টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে বাড়ির মালিক ও এলাকাবাসী জানিয়েছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিবাদিয়া গ্রামের মো. নাজমুল ওই নারীকে চলতি মাসের প্রথম দিন বাসাটি ভাড়া নিয়ে দেন। তার পর থেকেই তিনি (নারী) সেখানে থাকতেন।
তাঁরা জানান, গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঝর্ণা ঘুমিয়ে পড়েন। পরে সকাল ১০টা বেজে গেলেও তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ আল মামুন আজকের পত্রিকাকে জানান, ওই নারীর পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
হত্যা না আত্মহত্যা জানতে চাইলে ওসি মামুন বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবং তদন্তের পর বিষয়টি বলা যাবে। আমরা তদন্ত করছি।’

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩৩ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের কর্মীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় পার্কের বাইরে থেকে কর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দিলে ভাঙচুরের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে