
ঢাকা থেকে গেন্ডারিয়া পর্যন্ত রেললাইনের কাজ বন্ধ রাখা হয়েছে। এখন আমাদের চ্যালেঞ্জিং বিষয়টি হচ্ছে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত অংশটি। এখানে কাজের যে অগ্রগতি, তা দেখে আমরা আশা করছি, আগামী জুন মাসে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালু করা সম্ভব হবে। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সামনে নির্বাচন আছে। নির্বাচনী বছরে প্রকল্পের তিন ভাগ কাজের অগ্রগতির বিষয়ে টাইমলাইন ঠিক করেছিলাম। ভাঙ্গা পর্যন্ত রেললাইন ছিল। এর সঙ্গে সংযুক্ত করতে পারলে পদ্মা সেতু রেল চলাচলের জন্য উপযোগী হবে। এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩ শতাংশ। ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত কাজ প্রায় শতভাগ শেষ হয়েছে। আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত শেষ হয়েছে ৬০ ভাগ। অন্যদিকে, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজ শেষ হয়েছে ৬৯ ভাগ।’
মন্ত্রী আরও বলেন, প্রতিদিন দিনে ও রাতে রেললাইনের নির্মাণকাজ চলমান রয়েছে। কাজের অগ্রগতি সন্তোষজনক।
পদ্মা সেতুর রেললাইন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রেলসচিব ড. মো. হুমায়ূন কবীর, সিসিজি মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, রেলওয়ের ডিজি শ্রী ধীরেন্দ্রনাথ মজুমদার, ব্রিগেডিয়ার জেনারেল সাইফুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ, কর্নেল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মো. তোফায়েল হোসেন সরকার প্রমুখ।

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ ও শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (১৫ জুন) দুপুরে টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী....
১১ মিনিট আগে
চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
১৪ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
৩৫ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
৪০ মিনিট আগে