
রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ থানার আওতাধীন রায়েরবাজারে নতুন থানা স্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (৩ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
তিনি বলেন, ‘বসিলায় ১০০ সদস্যের একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে এপিবিএনের ৬৬ জন সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের মাধ্যমে দিন-রাত যেকোনো সময়, যেকোনো স্থানে ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে।’
এ ছাড়া মোহাম্মদপুরে আরও দুটি ক্যাম্প রয়েছে। মোহাম্মদপুরেও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। রায়েরবাজার থানা স্থাপনের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, বেড়িবাঁধ সংশ্লিষ্ট এলাকায় মানুষের বসবাস বেড়েছে, অসংখ্য বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, জনসংখ্যাও বাড়ছে। তাই মোহাম্মদপুর থানার জনবল দিয়ে এত বড় এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা প্রায় অসম্ভব। প্রতিদিনই ছিনতাই, চুরি ও অপরাধের ঘটনা ঘটছে। তাই পুলিশ দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ডিএমপি আরেকটি থানা করার প্রস্তাব দিয়ে আসছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৩১ মিনিট আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
৪০ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪২ মিনিট আগে