
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করতে চায় রোটারি ইন্টারন্যাশনাল। আজ শুক্রবার রাজধানীর বিয়াম অডিটরিয়ামে বাংলাদেশে রোটারির নেতাদের প্রশিক্ষণ সেমিনারে এই কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
রোটারির পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা ইশতিয়াক এ জামান বলেন, রোটারির কাজের ক্ষেত্রে যে সাতটি লক্ষ্য রয়েছে, তার সঙ্গে এসডিজির সঙ্গে মিল আছে। তিনি আরও বলেন, ‘এসডিজি অর্জনে আমরা সরকারের সঙ্গে কাজ করব। এ জন্য খুব দ্রুতই প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে আমরা একটি চুক্তি করব।’
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক ও সিনিয়র সচিব আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, মন্ত্রণালয়, বিভাগ, প্রচারযন্ত্র যারাই আছে, সবাই এখন কোনো না কোনোভাবে এসডিজির লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে যুক্ত। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান বা কেউ এ বিষয়ে কাজ করলে সেটাও জাতিসংঘের ট্র্যাকারে যায়। সব দেশের মানুষ দেখতে পায়। করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশসহ অনেক দেশের এসডিজি বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। ২০২৩ সালে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে ১৬৬ দেশের মধ্যে বাংলাদেশ ১০১তম স্থানে রয়েছে। আরও ভালো করতে হবে।
আখতার হোসেন আরও বলেন, ‘এখন আমরা সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা আছে, তাঁদের নিয়ে এসডিজি বাস্তবায়নে একযোগে কাজ করতে চাই। সে ক্ষেত্রে রোটারিয়ানরা সমাজের অত্যন্ত অগ্রসরমাণ অংশ, একটি সফল গোষ্ঠী।’
রোটারির সাতটি অগ্রাধিকার হলো—শান্তি, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, শিক্ষা ও সাক্ষরতা, স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ।
রোটারির নেতারা বলেন, ২০২৪-২৫ বছরে বাংলাদেশে রোটারি কী কী কাজ করবে, সে বিষয়ে সারা দেশের নেতাদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘ইনকামিং লিডার্স প্রশিক্ষণ সেমিনার’। এতে সারা দেশের ৩০০ ক্লাবের ১ হাজার ২০০ প্রতিনিধি অংশ নেন।
প্রশিক্ষণের এসডিজিবিষয়ক সেশনে লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের উপদেষ্টা ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর আশীষ ঘোষ অনুষ্ঠানে বক্তব্য দেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে