নরসিংদীর রায়পুরায় নিখোঁজের সাত দিন পর এক ট্রলার (৪৫) চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিলক্ষা এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি।
নিহত হাবি মিয়া নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের মালেক মিয়ার ছেলে এবং পেশায় ট্রলারচালক। নিখোঁজের পর ২১ জানুয়ারি রাতে হাবি মিয়ার মামাতো ভাই নায়েব আলী মিয়া নরসিংদী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি সকাল ৯টার দিকে ট্রলার নিয়ে বের হন হাবি মিয়া। একই দিন তাঁর ট্রলারটি পাওয়া গেলেও তাঁর খোঁজ মেলেনি। গতকাল রোববার সন্ধ্যায় নিলক্ষা গ্রামের কাছে মেঘনা নদীতে তাঁর হাত-পা বাঁধা অবস্থায় লাশ ভেসে ওঠে। লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করার পর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের মামাতো ভাই নায়েব আলী মিয়া বলেন, ‘আমি আলোকবালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে আছি। আমার সঙ্গে রাজনৈতিক মতবিরোধের ফলে আমার ভাইকে খুন করে থাকতে পারে। আমরা আশাবাদী পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে বিচার নিশ্চিত করবেন।’
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার পোদ্দার বলেন, ‘লাশের পায়ে রশি দিয়ে বাঁধা ছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। মামলা দায়ের হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৫ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৮ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে